বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে দেশি মুরগির গুরুত্ব অপরিসীম। গ্রামীণ অর্থনীতিতে দেশি মুরগি পালন একটি ঐতিহ্যবাহী পেশা হলেও বর্তমানে এটি আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিক রূপ নিচ্ছে। বাজারে ব্রয়লার মুরগির মাংস সহজলভ্য হলেও দেশি মুরগির মাংস ও ডিমের চাহিদা কখনো কমেনি বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাদ, পুষ্টিগুণ এবং প্রাকৃতিকভাবে পালনের কারণে দেশি মুরগির কদর সর্বদাই বেশি ।
অনেকেই মনে করেন মুরগির খামার করতে গেলে বড় অঙ্কের পুঁজি প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র ৫-৭ হাজার টাকা পুঁজি নিয়েও দেশি মুরগির খামার শুরু করা সম্ভব । এই ব্লগ পোস্টে আমরা দেশি মুরগি পালনের এ-টু-জেড তথ্য তুলে ধরব—খামার স্থাপন থেকে শুরু করে খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিকার, এবং আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব—যাতে আপনি কম খরচে অধিক মুনাফা অর্জন করতে পারেন।
